রাজধানীর বনশ্রীর একটি বাসায় গৃহকর্মী লাইলী বেগমের (২৫) রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গতকাল এলাকাবাসীর তুমুল বিক্ষোভের পর পুলিশ বাড়ির মালিক সহ ৪ জনকে আটক করেছে।

গতকাল শুক্রবার খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় বিক্ষুব্ধ লোকজন ওই বাড়িতে হামলা চালিয়েছে ও সড়কে গাড়ি ভাঙচুর করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। রাত ৮টায়ও ওই এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।

লাইলীর পরিবারের সদস্যদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার পর বনশ্রীর ৪ নম্বর সড়কের ডি ব্লকের ওই বাসায় বিক্ষুব্ধ লোকজন হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

থেমে থেমে সেই পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর পাল্টাপাল্টি ধাওয়া বেড়ে যায়। বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও ফাঁকা গুলি চালায়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকালে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জেড