গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপিনাথপুর গ্রামে বুধবার সকালে বজ্রপাতে মারা গেছেন নুরু মোল্যা নামের এক ব্যক্তি।

এলাকাবাসী জানান, সকাল সাতটার দিকে বৃষ্টির মধ্যে নিজের গরু নিয়ে মাঠে যাবার সময় বজ্রপাতে মারা যান নুরু মোল্যা, যার আনুমানিক বয়স ৬০ বছর।

গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ