চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আবু জাহিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জাহিদ ঝুটের ব্যবসা করতো বলে জানা গেছে।
নিহত জাহিদ পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে কামাল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
সদরঘাট থানার ওসি মইনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দুইটার দিকে নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে গুরুত্বর আহত হন আবু জাহিদ।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওএফ





