টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলাতে এলেঙ্গা শামছুল হক কলেজের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুল হাকিম তালুকদার স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সোমবার ভাবলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শহীদ হাকিম স্মৃতি সংঘ আয়োজিত অনুষ্ঠানে শহীদ আব্দুল হাকিম তালুকদারের একমাত্র পুত্র এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আলিফ ষ্টীল মিলস্ লিমিটেডের পরিচালক মো. নূর-এ-আলম সিদ্দিকী, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, হাকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন রিয়াদ রহমান রাসেল। সর্বশেষ দেশ বরেণ্য শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসএইচ





