রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় হাতবোমা বোমা তৈরির সময় বিস্ফোরণে দু’জন আহত হয়েছেন। আহত আনোয়ারুল ও নুরুকে আটক করে থানায় নিয়ে গেছে।

বুধবার দুপুরে ঢাকা গার্ডেনের ৪ নম্বর সড়কের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জেআই