মেজর জেনারেল (অব.) শহীদুল হককে লিবিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শহীদুল হক এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি কম্বোডিয়া ও রুয়ান্ডায় বাংলাদেশ থেকে প্রেরিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও অংশগ্রহণ করেছিলেন।
এছাড়া সম্প্রতি মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তিনি প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
জাতীয়
শহীদুল হককে লিবিয়ার রাষ্ট্রদূত নিয়োগ
মেজর জেনারেল (অব.) শহীদুল হককে লিবিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়





