পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক গৃহবধুকে (২১) গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে ওই গৃহবধুর শ্বশুর বাদী হয়ে খসরু নামে এক যুবককে প্রধান আসামি করে জিয়ানগর থানায় মামলা দায়ের করেন। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িরচর গাজীপুর এলাকায় রবিবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না।
এই সুযোগে রাত দেড়টার দিকে ছয় থেকে সাত জন যুবক ওই গৃহবধূর ঘরে ঢুকে। এরপর তারা শ্বশুর-শাশুড়িকে জিম্মি করে গৃহবধূকে চারজন পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় খসরু নামে ওই যুবককে চিনে ফেলে ওই গৃহবধূ। খসরুর বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। এ ঘটনায় পুলিশ দেলোয়ার খান নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলেও জানান তিনি।
এমবিএইচ





