ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের( ডিএসসিসি) প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন এলজিইডি'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান।

বুধবার দুপুরে তিনি ডিএসসিসির নগর ভবনে এসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। ওইসময় ডিএসসিসি'র সাবেক প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ বেশ কয়জন প্রকৌশলী এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 ডিএসসিসি'র নতুন  প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান ১৯৫৭ সালে ২০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হাটখোলাপাড়া গ্রামে এক মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) থেকে ১৯৮১ সালে বিএসসি (সিভিল) ইঞ্জিনিয়ারিং পাস করেন। ওই বছর ১৯ ডিসেম্বর এলডিইডিতে সহকারি পকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। টানা ৩৩ বছর দেশের বিভিন্ন এলাকায় এলজিইডি'তে চাকরি করেছেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ২০১২ সালে ১০ সেপ্টেম্বর অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে এলজিইডি'র প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করেন।

এদিকে গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় এক অফিস আদেশে এলজিইডি'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে ডিএসসিসির প্রধান প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়।

একে