স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে পৈশাচিকতার শিকার হওয়া জেলার তিন বীরাঙ্গনাকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পরিষদ।

শুক্রবার রাত ১০টার দিকে শেখ রাসেল র্পাকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়।
তারা হলেন-জ্ঞানো বালা বর্মণ, রেজিয়া বেগম ও শেফালী রাণী রায়।তাদেরকে একটি ক্রেস্ট, পরিধানের বস্ত্র ও জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক অনুদান স্বরুপ বিশ হাজার করে টাকা দেয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে দশদিন ব্যাপী সমপনী অনুষ্ঠানের শেষ দিন তাদের এ সম্মাননা দেয়া হলো। সমাপনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহিলা সাংসদ অ্যাড. সফুরা বেগম রুমী।

এসময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেহবাহ উদ্দিন আহম্মেদ প্রমুখ।


এআই