কক্সবাজাররে রামু উপজেলার বাঁকখালী নদীতে ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় নৌকা ডুবে ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার চাকমারকুল কলঘর-রাজারকুল পালপাড়া পয়েন্টে নৌকা ডুবে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুভাষ ধর (৩৫), মনি ধর (১৭), শিবু ধর (১৫), সোহেল (২১), সুনীল পালসহ (১৬) ১০ জন গুরুতর আহত হন।

মাঝি আব্দুর রহিম জানান, ১৬ জন যাত্রী নিয়ে নদী পার হচ্ছে নৌকাটি। এ সময় মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। এতে নৌকার ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রামু ও কক্সবাজার সদর হাসপাতলে ভর্তি করে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ