রাজধানীর শেরেবাংলা নগর মহাকাশ স্টাফ কোয়ার্টারের মূল গেটের সামনে থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে লাশটি উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
শেরেবাংলা নগর থানার এসআই সানজিদ কুমার ঘোষ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এমকে





