রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের’ (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী। তবে কখন ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
পুলিশের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে আজ দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এমবি





