খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বরনাল এলকায় গার্মেন্টস শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে কবির হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শেষে ৩০ জন শ্রমিক বাস রিজার্ভ করে কর্মস্থল চট্টগ্রামে ফিরছিলেন। বাসটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত হন ২৫ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
কেএইচ





