মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাটের পাটগ্রামে চলছে বেকার যুবতী ও নারীদের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ। যার অফিস বাইপাস মোড় এলাকায় দ্বিতলা ভবনে।

গত ৩ মাস ধরে এখানে এক মাসের প্রশিক্ষণের ব্যাচে ৫০ জন করে একসাথে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনটি ব্যাচ শেষে এখন চলছে চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ।

এদিকে, ৬৫ দিনের প্রশিক্ষণে প্রথম ব্যাচে ফ্যাশন, মাসরুম, কুকিং, বিউটিসিয়ানসহ চারটি ব্যাচের প্রতিটিতে ৫০ জন করে ২০০ জনের প্রশিক্ষণ শেষ। এখন চলছে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ।

গত রোববার সাড়ে তিনশ প্রশিক্ষণপ্রাপ্ত তাদের দৈনিক ৭৫ টাকা হিসাবে সন্মানী ভাতা পেয়েছে। কিন্তু যারা প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন তাদের ৮ দিনের করে প্রশিক্ষণ ভাতা কেটে রাখা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে শুনা যায়, বাকি সব টাকা যারা পরিচলনা করেছেন তাদের মাঝে ভাগবাটোয়ারা হবে।

এখানে প্রশিক্ষণ নেয়া কোটতলীর এক গরিব ছাত্রী অভিযোগ করে বলেন, ‘আমরা কষ্ট করি আর হামারে টাকা ওমায় খাবে তা হবেনা’। পরে কথাটি এক মহিলা ট্রেইনারের কানে গেলে তিনি আরো হুমকি দিয়ে বলেন, যারা আমাদের বিরুদ্ধে যাবে তারা কোন টাকাই পাবেনা।

দোহা/এমএনজে