রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল রোববার (২০ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩১৫ গ্রাম ৪৯ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ৫৪২ পিস ইয়াবা, ১০৮০ বোতল বিয়ার ও ৩৪ টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

এবিএস