ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। উদ্ধারে কাজ করছে পুলিশ-ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বিক্রমপুরের অপু (৩৫), মিরপুরের ইকবাল (৩৮), মাদারীপুরের রিপন (৩০), নারায়ণগঞ্জের মুন্না খান (৩০), মিরপুরের শামীম (৩০), ছাগলনাইয়ার রাধানগর এলাকার শাহাদাত হোসেন (২৮) ও বিক্রমপুরের সুজন মিয়া। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার এসআই কাউছার রহমান সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের কথা নিশ্চিত করেছেন। তবে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যুর খবর জেনেছেন কিন্তু নিশ্চিত করতে পারেননি তিনি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই কাউছার।
তিনি জানান, গত তিন দিন আগে হতাহতরা নারায়ণগঞ্জ থেকে পিকনিকের উদ্দেশে কক্সবাজারে যায়। সেখান থেকে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী প্রাইম পরিবহনের বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এএস





