ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের যাত্রা শুরু আহ্বায়ক এইচ এম বিল্লাল হোসেন সদস্য সচিব মাহমুদুল হাসান
"Student welfare is our dream বা ছাত্রকল্যাণই আমাদের লক্ষ্য" এই শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো "#ঢাকাস্থ_শরীয়তপুর_ছাত্রকল্যা
এর পূর্বে প্রধান অতিথি এবং প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মনোরম হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান আজহারুল ইসলাম শরীয়তপুরের সাত থানার জন্য সাত জনকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করেন।সাত থানার আহ্বায়কদের গোপন ভোটের মাধ্যমে ফোরামের আহ্বায়ক হিসেবে এইচ এম বিল্লাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহমুদুল হাসানের নাম ঘোষনা করেন।
ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের অন্যান্য সদস্যরা হলেন
যুগ্ম আহ্বায়ক ২ জন, মাইদুল ইসলাম সৌরভ এবং মাসুদ আলম।
সদস্য ৯ জন, ডাঃ আব্দুর রাজ্জাক সখিপুর থানার আহ্বায়ক, আবু জাফর মল্লিক জাজিরা থানা আহ্বায়ক,আবু জাফর মোহাম্মদ শাহীন ডামুড্যা থানা আহ্বায়ক,মোহাম্মদ সাব্বির আহমেদ ভেদরগঞ্জ থানার আহ্বায়ক,আমিনুল ইসলাম ফারুক গোসাইরহাট থানা আহ্বায়ক,সোহাগ রানা সদর থানা আহ্বায়ক, তাসনিম আলম নড়িয়া থানা আহ্বায়ক, মিসবাহুল বাহার জীবন এবং তামজীদুল ইসলাম।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী জুলফিকার হাসান,অ্যাডভোকেট নিজাম উদ্দিন,এসডিওর নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ কবির রানা,শহীদুল ইসলাম,মেহেদী হাসান, সাইয়্যেদ যোবায়ের,মাসুম মুন্সি,সমাজ সেবক জহির মাদবর,ব্যাংকার আলমগীর হোসেন,আরিফ মঝী,শারফিন,মাহবুব আলম,রহমত উল্লাহ,জাহাঙ্গীর আলম,সাইফুল ইসলাম প্রমুখ।
অতিথি বৃন্দ তাদের বক্তব্যে ডিএসসিএফ এর পাশে থাকার প্রত্যয়ব্যক্ত করেন এবং ফোরামের সাফল্য কামনা করেন।
ফোরামের আহ্বায়ক ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরাম গঠনের প্রয়োজনীয়তা এবং লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম কি হবে তা তুলে ধরেন।আহ্বায়ক তার বক্তব্যে শরীয়তপুরের সর্বস্তরের শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন,এবং অল্প সময়ের মধ্যেই পুর্নাঙ্গ কমিটি ও গঠনতন্ত্র তৈরীর কাজ শেষ করবেন বলে জানান।উক্ত ইফতার মাহফিল এবং কমিটি গঠন অনুষ্ঠানে ঢাকাস্থ শরীয়তপুরের প্রায় একশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিএসসিএফ এর সদস্য সচিব মাহমুদুল হাসান।
জাতীয়
''ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের যাত্রা শুরু''
ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের যাত্রা শুরু আহ্বায়ক এইচ এম বিল্লাল হোসেন সদস্য সচিব মাহমুদুল হাসান





