বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সাপের কামড়ে এক নারী ও ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার দামগাড়া মির্জাপুর গ্রাম ও পৌর শহরের কলেজ পাড়া এলাকায় ঘটনা দু’টি ঘটে।

মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী আফরুজা (৪০) সকালে গোয়াল ঘর পরিষ্কার করতে গেলে বিষধর সাপ কামড় দেয়। পরে গুরুতর অহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম তার মৃত্যুর বিষয়টি জানান।

অপরদিকে, বেলা ১১টার দিকে পৌর শহরের কলেজ পাড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে নোমান নামে দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সে কলেজ পাড়ার আরমান আলীর ছেলে। আরমানই তার ছেলের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

ওএফ