যশোরের শার্শায় মোবাইল ফোন চুরির অভিযোগে নৃশংসভাবে গায়ে বেলেড দিয়ে চিরে-পুরুষাঙ্গ গলিয়ে অমানসিক নির্যাতন শেষে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোর রাতে যশোরের শার্শা উপজেলার হাড়িখালি যদুনাথপুর গ্রামে ঘঁটনা টি ঘটেছে। নিহত যুবক সাইফুল ইসলাম (২০) ওই গ্রামের কওছার আলি সরদারের ছেলে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি এনামুল হক।

স্থানীয়রা বলেন,ওই গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগমের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। সন্দেহ করে রোববার ভোররাতে ওই এলাকার ১০/১২ জন যুবক সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে বেদম মারপিট করে।

এসময় প্লাস দিয়ে তার হাতের ইষ তুলে ফেলার চেষ্টা করা হয়। তার গুপ্তাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানান।

নিহতের বোন মঞ্জিলা বেগম জানান, ভোররাতে তার ভাইকে নিয়ে যেয়ে মারধোর করা হচ্ছে এমন সংবাদ পেয়ে তারা সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সকাল ৮দিকে সে মারা যায়।

শার্শা থানার ওসি এনামুল হক বলেন, লাশ তারা গ্রহন করেছেন। ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি এনামুল হক।

এসএইচ