জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মো. হুমায়ন কবীর লিটনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ী গ্রাম থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
হুমায়ন কবীর লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ী গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।
সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইজার উদ্দিন জানান, হুমায়ন কবীর লিটন চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আরও তিনটি নাশকতার মামলা রয়েছে। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এমএইচ





