দিনাজপুরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় শিশু সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বোচাগঞ্জ উপজেলার রনগাও ইউনিয়নের পার্বতীপুর গসাই গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, পার্বতীপুর গসাই গ্রামের সনাতন রায়ের স্ত্রী জ্যোতিকা রানী (২২) ও তার মেয়ে অষ্টমী রানী (০২)।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমই