রাত ৮টার দিকে কয়েকটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে এগিয়ে থাকতে দেখা গেছে জাপার মনোনীত লাঙলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিভিন্নভাবে কেন্দ্রগুলো হতে পাওয়া ৩৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে লাঙল প্রতীক পেয়েছে ১৯ হাজার ৪১৭ ভোট, হাতপাখা প্রতীক ৮ হাজার ২৭ ভোট আর নৌকা প্রতীক ৩ হাজার ৪২১ ভোট পাওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, নগরীর শিল্পকলা একাডেমি হলরুমে সরকারিভাবে সবগুলো কেন্দ্রের ফলাফল ধারাবাহিকভাবে ঘোষণার কার্যক্রম সন্ধ্যা সাতটার পর থেকে শুরু করেছেন রসিক রিটার্নিং কর্মকর্তাগণ।
দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটি কর্পোরেশনে তৃতীয়বারে কে হবেন নগরপিতা, সেটি জানতে অপেক্ষা করতে হবে সবগুলো কেন্দ্রের ফলাফলের পরে।
প্রসঙ্গত, দেশের তৃতীয় বৃহত্তম এই সিটিতে ২২৯টি কেন্দ্রে হাজার ৩৪৯ বুথে ইভিএমের মাধ্যমে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নগরপিতা হতে মেয়র পদে লড়ছেন ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এন





