নোয়াখালী আদালত এলাকার জেলা জজ কোটের সহকারী আইনজীবী ভবনের সাক্ষীশেডে ককটেলের বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে জজ কোটের সাক্ষীসেডের উপরে হঠাৎ করে একটি বিষ্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। এসময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জেলা সহকারী পুলিশ সপুার (এএসপি) এএসএম আশরাফুজ্জামান ও সদর সার্কেল নিষ্কৃতি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা সহকারী পুলিশ সপুার (এএসপি) এ এস এম আশরাফুজ্জামান টাইমনিউজবিডিকে জানান, আতংক সৃষ্টি করার জন্য দূর্বৃত্তরা জজ কোটের সাক্ষীশেডে একটি পটকার বিষ্ফোরণ ঘটিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড্যভোকেট এ বি এম জাকারিয়া আদালত এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

এসএইচ