নাটোর শহরের কান্দিভিটুয়ার এতিম ছেলে মোহাম্মদ জুয়েল রহমান এবারের এসএসসি পরীক্ষায় সরকারী বালক উচচ্ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সে শহরের কান্দিভিটুয়ার মৃত আব্দুল মতিন ও জুলেখা বেগমের ছেলে।
বাবা না থাকায় তার মা জুলেখা বেগম স্থানীয় একটি সমিতির ঋণ আদায়কারী হিসেবে জেলার বনপাড়ায় কাজ করে। প্রতিদিন বাড়ি থেকে বনপাড়া গিয়ে দোকানে দোকানে ঘুরে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের টাকা দিয়ে পরিবারের খরচ চালায়।
এমন অবস্থায় প্রয়োজন মতো বই-খাতা-পোশাক ঠিক মতো পায়নি জুয়েল। তারপরও জুয়েল জিপিএ-৫ পাওয়ায় তার মা ভীষণ খুশি।
জুয়েল জানায়, আপাতত সে মাকে ছেড়ে দূরে পড়তে যেতে চায় না। নাটোরে উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষার জন্য পরে বাহিরে যেতে চায়। তবে তার মা জুলেখা খাতুন এই চাকুরী করে পরিবারের চার সদস্যের মুখে অন্ন তুলে দেয়ার পাশাপাশি জুয়েলের পড়া-লেখার খরচ কিভাবে চালাবেন তাই নিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন।
জেডআই





