জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপিনাথপুর গ্রামের আব্দুল জব্বার প্রাং (৮০) নামে এক বৃদ্ধকে তাঁর নাতী খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নাতী সুজন পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃদ্ধ আব্দুলজব্বার এর প্রথম ছেলে হাছিন মণ্ডলের দ্বিতীয় পুত্র সুজন (২৫) পারিবারিক জেরে গত মঙ্গলবার দুপুরে তাঁর দাদাকে মুরগীর মাংস খেতে দেয়। এর কিছুক্ষণপর তার অসুস্থ্য হয়ে পড়লেজয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

উল্লেখ্য, এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ মামলার কথা বলেন নি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।

কেএইচ