মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তিন দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শহরের বেউথা এলাকার ইছাক মিয়ার ইসমাইল হোসেন (৪০), বান্দুটিয়া এলাকার আব্দুল গণি মোল্লার ছেলে নজরুল ইসলাম (৫০) ও পশ্চিম বান্দুটিয়া এলাকার আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪৫)।

ডিবি পুলিশের এসআই আব্দুল গাফফার জানান, দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে ও সিল জালিয়াতি করে পাসপোর্ট সরবরাহ করত। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ