শহরে মোহাম্মদ আলী (২৫) নামে এক সন্দেহভাজন ছিনতাইকারী গণরোষের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে।

রোববার দিবাগত গভীর রাতে শহরের শংকরপুর সরকারি হাঁস-মুরগি খামারের গেটে এই ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে।

মোহাম্মাদ আলী শহরের বেজপাড়া বিহারি কলোনির মিন্টু মিয়ার ছেলে। গত ১৯ জুন দিনগত রাতে শহরের রেল রোড এলাকায় ছুরি মেরে খুন করে এক ব্যক্তির কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহভাজন তিনি।

কোতয়ালী থানার এসআই খালেদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি রাতে মোবাইল ডিউটিতে শহরের ঘোপ এলাকায় ছিলাম। বেতারবার্তার মাধ্যমে জানতে পারি শংকরপুর মুরগি ফার্মের গেটে একজন ছিনতাইকারীকে স্থানীয় লোকজন পিটুনি দিচ্ছে। ঘটনাস্থলে যেয়ে মোহাম্মদ আলী নামে ওই যুবককে পড়ে থাকতে দেখি। আমি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানিয়েছেন, ‘ওই যুবকের বাম পা এবং ডান হাত সম্ভবত ভেঙে গেছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।’

তরিকুল ইসলাম তারেক/এসএম