নোয়াখালীর বেগমগঞ্জের ত্রাস চেনি কামাল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড নাসির উদ্দিন নাসুকে (৩১) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নাসু বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের মোহিসপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। সে ইউনিয়ন যুবলীগের সদস্য।
এলাকাবাসী জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে নাসুকে কয়েকজন সন্ত্রাসী তাকে উঠিয়ে নিয়ে যায়। পরে গলা কেটে হত্যা করে লাশ জীরতলী ইউনিয়নের রাস্তকারহাটের পাশের সড়কে ফেলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি আইনুল হক ।
ইআর





