সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে কুটুক্তি করার অভিযোগে ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রাজিউর রহমান (রাজু) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার দুপুরে জেলা শহরের সরকার পাড়া মহল­ায় তার বাসায় সদর থানার এসআই মুতুর্জা নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শিবিরের এ নেতাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার বাসা থেকে বিপুল পরিমান জিহাদী বই-পুস্তক উদ্ধার করছে বলে দাবি পুলিশের।


এ বিষয় ঠাকুরগাঁও সদর থানার ওসি মসিউর রহমান জানান,এ শিবির নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।


এআই