চট্টগ্রামে হালকা ওমাঝারী বৃষ্টিপাতের কারণে নগরীর নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। বৃহষ্পতিবার থেকে এ বৃষ্টিপাত আরম্ভ হয়।

এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় চট্টগ্রামে ভূমি ধ্বসের আশঙ্কা প্রকাশ করেছে আবহওয়া অধিদপ্তর।

পতেঙ্গাআবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শুক্রবার বেলা ১২টা পর্যন্ত১১৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  বৃষ্টি সারাদিন অব্যাহত থাকতেপারে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে ভূমি ধ্বসের আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়া অফিস।

টানাবৃষ্টিপাতে জলজট দেখা দিয়েছে নগরীর মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, দেশের বৃহৎ ভোগপণ্যের পাইকারি বাজারচাকতাই-খাতুনগঞ্জসহ বিভিন্ন এলাকায়।

 

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ