ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য মেড্ডায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে শারমীন আক্তার (২৩) নামের ওই গৃহবধূ নিহত হন।

শারমীনের মা মেহেরুন অভিযোগ করে বলেন, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

শারমীন রাজমিস্ত্রি শফিকুল ইসলামের স্ত্রী। তার আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় শারমীনের শাশুড়ি আমেনা বেগমকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি রহস্যজনক মৃত্যু।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ