সিরাজগঞ্জে ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শুকুর আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বাইতারা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাইতারা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। রবিবার বিকালে ধর্ষিতা শিশুটির বাবা থানায় অভিযোগ করেন। আটক ধর্ষক শুকুর আলী ওই গ্রামের মৃত নিদান আলীর ছেলে।

ধর্ষিতা শিশুটির বাবা জানান, তার প্রতিবন্ধী মেয়ে শনিবার দুপুরে বাড়ির অদূরে মুদিখানার দোকানে গেলে প্রলোভন দেখিয়ে ধর্ষক তার নিজ বাড়িতে নিয়ে যান। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির শারিরীক অবস্থা খারাপ হলে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে ধর্ষক শুকুর আলীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসবাদে আটক শুকুর আলী ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এআই