ব্রাহ্মণবাড়িয়ারনাসিরনগর উপজেলায় বখাটে ও মাদকাসক্ত ছেলের উৎপাত সইতে না পেরে অবশেষেপুলিশে দিলেন অসহায় এক পিতা। পরিবারের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালততাকে এক বছরের কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত মো. আজিজুর রহমান দুলাল (৩৫)উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সাদেক মিয়ার পুত্র।
পরিবারেরবরাত দিয়ে পুলিশ জানায়, নেশাগ্রস্থ হয়ে সম্পত্তির লোভে প্রায়ই আজিজুরপিতা-মাতা ও ভাইদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতেন এবং ঘরের বিভিন্নআসবাবপত্র ভাঙচুর করতেন। তিনি পিতা-মাতাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। গতমঙ্গলবার আজিজুর পিতা সাদেক আলীকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েমারাত্মকভাবে আহত করে ডান হাত ভেঙ্গে ফেলে। পরে তাকে নাসিরনগর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
গতবৃহস্পতিবার রাতে নেশাগ্রস্থ অবস্থায় আবার ধারালো অস্ত্র নিয়ে ভাইদের ওপরহামলার চেষ্টা করে।এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন আজিজুরকে আটককরে পিতা সাদেক মিয়ার উপস্থিতিতে নাসিরনগর থানা পুলিশে সোপর্দ করে।
শুক্রবারঅভিযোগের ভিত্তিতে তাকে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হীম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের আদালতে হাজির করলে আদালত তাকে একবছরের কারাদণ্ড দেয়।
নাসিরনগর থানার এসআই মহিউদ্দিন সুমন দণ্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই





