লক্ষ্মীপুর সদর উপজেলায় আরিফুর রহমান ফরাজ (৩৩) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আরিফ উপজেলার মিরিকপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

বুধবার ভোররাত ৩টার দিকে মিরিকপুর বাজারে তাকে গুলি করে হত্যা করা হয়। আরিফ বাঙ্গা খাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

লক্ষীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসিম মিয়া জানিয়েছেন, আরিফের মাথা, পেট ও বুকে বেশ কয়েকটি গুলি লেগেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরিফ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারি জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইআর