গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় হল রুমে শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরনের আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান মন্ডল। অধ্যক্ষ এ কে এম এ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আবু ছালেহ ও জেসমিন আরা হক। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এআই