হবিগঞ্জে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে বানিয়াচঙ্গ উপজেলার যাত্রাপাশা মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম ময়না মিয়া (৬০)। তিনি ৪ নম্বর বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, ময়না মিয়া নামে ওই ইউপি সদস্যকে রাতের আধারে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ একটি ডুবায় ফেলে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাশের গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

এমবি