শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য স্বর্ণপদকে ভূষিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতী বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে এ পদকে ভূষিত করা হয়।
বুধবার ঢাকায় ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে কয়েজকজন নোবেলজয়ীকে ডাকা হয়। এঁদের মধ্যে ড. ইউনূসও ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডুসহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা। পাঁচদিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন।
নাজিব





