জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কৃষি, অর্থনীতি, স্বাস্থ্য, মৎস্যসহ সব কিছুতেই প্রযুক্তির ছাপ লেগেছে, তাই ডিজিটাল বিনির্মাণের মধ্য দিয়ে দেশ এগিয়ে চলছে বলেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় এখন বাস্তবতা। এ বাস্তবতা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে মহানগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেসিয়ামে দুই দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কৃষিবিদ জি.এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার ) এন.এম জিয়াউল আলম, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহহ আল মামুন, সরকারী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন ও জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু প্রমুখ।

এরপর মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪টি স্টল স্থান পায়।

এমআইএস