ফেনী জেলারসোনাগাজী থেকে ২’শ পিস ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ আমান উল্লাহ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ মে) দিনগত রাত ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রাম চন্দ্রপুর গ্রামের শুক্কুরে দোকান সংলগ্ন মানিক সওদাগরের নতুন বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আমান উল্লাহ উপজেলার দৌলতকান্দি এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির ঘটনাটি জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আগামী ৪ জুন সোনাগাজীর ইউপি নির্বাচনে নাশকতার জন্যই এ ককটেলগুলো বানানো হচ্ছিলো বলে ধারণা ওসি হুমায়ুনের।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
এমই





