কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি কাঠ বোঝাই ট্রাক কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল চালক মানিক (৩৫)। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী মানিকের স্ত্রী মেরী বেগম (২৬) ও ছেলে মিঠু (৭) গুরুত্বর আহত হয়।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করতে সমর্থ হলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

ঘাতক ট্রাকটিকে থানা নিয়ে আসা হয়েছে বলে জানান রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ।

কেএইচ