বরিশালে শ্রীপুর নদীতে দু'টি লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে নৌপুলিশ। গতরাতে জব্দকৃত জাটকাগুলো সকালে বরিশাল নৌবন্দরে নিয়ে আসা হয়।

নৌপুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরা ও পরিবহন বন্ধে গতরাতে জেলার বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়। অভিযানে মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর নদীতে ভোলা থেকে ঢাকাগামী দুটি লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকাগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
এছাড়া চাঁদপুরেও ৮ মণ জাটকা জব্দ করা হয়েছে।

 

এইচ ই