রাজধানীর সায়েদাবাদে ককটেল বিস্ফোরণে তৈয়ব আলী  নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তৈয়ব আলী জানান, সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে সে ফিরছিল। এ সময় সায়েদাবাদ করাচিটোলা স্কুলের পিছনের রাস্তায় আসলে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। আহত অবস্থায় পথচারি আনোয়ার হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে আসেন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর বিষয়টি জানান, আহত তৈয়ব আলীর পেটের বাম পাশে হালকা ঝলসে গেছে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]