রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের ১ জন।

মৃত ১৭ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলো। আর ১১ জন উপসর্গ নিয়ে এবং ১ জন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৬ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭১টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৬৮ শতাংশ।

এমবি