ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মৌচাক সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে। নবীনগরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নবীনগর সার্কেলের এএসপি জানান, উপজেলার সুপার মার্কেটের পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে সকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন মার্কেটে ছড়িয়ে পড়ে। নবীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলেও জানান তিনি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফোর্স ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা, ৩ আগস্ট, টাইম নিউজ বিডি.কম,এসআর





