সিলেট নগরীর শিবগঞ্জে রোববার দুপুরে সিএনজিচালিত কয়েকটি অটোরিকসা ভাঙচুর করেছে শিবিরকর্মীরা।

এসময় পুলিশের গাড়িকে লক্ষ্য করে তারা পেট্রোল বোমাও নিক্ষেপ করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে কয়েকজন শিবিরকর্মী শিবগঞ্জ কিচেন মার্কেটের সামনে সিএনজিচালিত কয়েকটি অটোরিকসা ভাঙচুর করে।

এসময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের গাড়িকেও লক্ষ্য করে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএম