মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি দিলদার উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অ্যাসল্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে নোওয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. দিলদার হোসেন ওই গ্রামের জমির উদ্দিনের ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে।
কেএইচ





