প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর রাজধানীর মিরপুরের পল্লবীর মসজিদুল আমান জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনরা ছাড়াও হুমায়ূন আহমদের পরিবারের শুভানুধ্যায়ী, বিশিষ্টজন ও এলাকাবাসী অংশ নেন।
জানাজা শেষে নেত্রকোনার মোহনগঞ্জে নিয়ে যাওয়া হবে। মোহনগঞ্জে নানাবাড়িতে শনিবার রাখা হবে। রোববার সেখানে দ্বিতীয় জানাজা শেষে মাকে দাফন করা হবে, বলেন আয়েশা ফয়েজের ছোটছেলে জনপ্রিয় লেখক আহসান হাবিব।
জেআই,





