নাটোরের লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় প্রতিপক্ষ।
আজ (২৮ নভেম্বর) বুধবার সকাল ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নম্বর গেটের কাছে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি মোটরসাইকেল জব্দ করেছে।
জাহারুল ইসলাম সিরাজীপুর গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে।
এই ঘটনায় আহত হয়েছে- বিরোপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তুহিন (৩২) ও বাওড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে পান্থ (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর হাসপাতালের চিকিৎসক মজিবুল হক সবুজ বলেন, জাহারুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম রয়েছে। এছাড়া, তার দুই পায়ের রগ কেটে দেয়া হয়েছে।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নর্থ বেঙ্গল সুগার মিলের ঠিকাদারী কাজ বাগিয়ে নেয়াকে কেন্দ্র করে যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম ও স্থানীয় মোস্তাক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এনিয়ে মাস খানেক আগে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হন। এই দ্বন্দ্বের জের আজ(বুধবার) সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় জাহারুলকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে।
তাকে বাঁচাতে গেলে তুহিন ও পান্থকেও কুপিয়ে আহত করা হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জাহারুলকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
এমবি





