রাজধানীর নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাদিয়া আফরিন (২৫) নামে এক নারী আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত ওই নারী বর্তমানে ঢামেকে চিকিসাধীন রয়েছে।
এসএইচ





