জামায়াতের আমির নিজামীর ফাঁসি কার্যকর নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর বাংলাদেশ সরকার পক্ষ থেকে একটি শোচনীয় পদক্ষেপ যার ফলে যুদ্ধাপরাধের দায়ে আক্রান্তদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত হবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর বর্তমান প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি আজ মঙ্গলবার ঢাকা কেন্দ্রী কারাগারে কার্যকর হয়েছে। হত্যার সাঙ্গে সংযোগ, অত্যাচার, ধর্ষণ এবং বুদ্ধিজীবীদের গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ২০১৪ সালের অক্টোবরে মৃত্যুদণ্ড প্রদান করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের প্রধান চম্পা প্যাটেল বলেন, বাংলাদেশ সরকার মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় আমরা আশাহত। ১৯৭১ সালের ভয়াবহ মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের প্রতি ন্যায়বিচারের কথা বলা হচ্ছে। কিন্তু জীবনের বিনিময়ে জীবন নেয়া ন্যায়বিচার হতে পারে না।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড সব সময়ই মানবাধিকার লঙ্ঘন করে। তার ওপর যদি বিচার প্রক্রিয়া সুষ্ঠু না হয় তবে সেটি আরো ভয়াবহ। মতিউর রহমান নিজামীর বিচার প্রক্রিয়ার নিরপক্ষেতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে যা তার রায় প্রদানের সময় আমলে নেয়া হয়নি।
তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরণের নিষ্ঠুর এবং অপরিবর্তনীয় বিচারের রায় থেকে পেছনে সরে দাঁড়াতে হবে।
বিববৃতিতে আরও বলা হয়, প্রত্যেক সরকারেরই দায়িত্ব যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশ সরকারের সেই লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ইতিবাচক।
কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘসহ অনেক বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রক্রিয়ায় বিচার সুরাহা করছে তার নিরপেক্ষতা এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে। তাই এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
ওএফ





